ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর উদ্যোগে প্রয়াত বিজিএমইএ নেতা ও টীম গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ হিল রাকিবের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিজিএমইএর উত্তরায় অবস্থিত মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি মাহমুদুল হাসান বাবু।মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সভায় মরহুম আব্দুল্লাহ হিল রাকিবের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে বিজিএমইএর নেতৃবৃন্দ, শিল্পমালিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাকিব ছিলেন একজন নিষ্ঠাবান, দূরদর্শী ও মানবিক নেতৃত্বের প্রতীক, যিনি দেশের পোশাক শিল্প ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। শেষে উপস্থিত সবাই মরহুমের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

মন্তব্য (০)