• সমগ্র বাংলা

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ ইউসুফ আলী মিয়া (৭৩) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মোহাম্মদ আরমান জানান, ইউসুফ আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

মৃত ইউসুফ আলীর বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নূর হোসেন মিয়ার বাড়িতে। তিনি কারাগারে হাজতি হিসেবে আটক ছিলেন। তবে কোন মামলায় আটক ছিলেন, তা জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo