• সমগ্র বাংলা

শ্রীপুরে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩০ লক্ষ টাকার মালামাল লুট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময়  ডাকাত দলের সদস্যরা  আগ্নেয়াস্ত্র উঁচু করে ভয়ভীতি হুমকি মারধর করে ৩০ লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা পয়সা লুটপাটের ঘটনা ঘটে। ২৫ জনের একটি সঙ্গবদ্ধ ডাকাত দল ঘরের দরজা ভেঙে পিস্তল ঠেকিয়ে সবকিছু লুটপাট করে নেয়।

 

 শুক্রবার(২৫ জুলাই)  দিবাগত রাত ৩ টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী মো. আফাজ উদ্দিন মন্ডল শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের প্রয়াত শুক্কুর আলী মন্ডলের ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। 

 

ভুক্তভোগী আফাজ উদ্দিন মন্ডল বলেন, আমার বসতবাড়ির চারপাশে সীমানা প্রাচীর রয়েছে। ডাকাত দল সীমানা প্রাচীর টপকে বাড়ির ভেতর প্রবেশ করে গেটের তালা কাটে ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। কারেন্টের অতিরিক্ত লোডশেডিং এর কারণে আমার থাকার ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করেই বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠে দেখি কালো কাপড়ে মুখ বাঁধা চারজন আমাকে ঘিরে রেখেছে। একজনের হাতে পিস্তল। বাকি সবার হাতে দেশীয় অস্ত্র। এরপর ওঁরা আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে কোথায় কি আছে সব বের করে দে। আমার মাথার উপর পিস্তল তাক করে রাখে। অন্যান্য ঘরের দরজা ভাঙার শব্দ পায়। এরপর আমি তাদের কাছে নিরুপায় হয়ে বলি যা আছে  সবকিছু নিয়ে চলে যাও আমার সন্তানদের মারধর করো না। এভাবে ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত ওরা লুটপাট করে সবকিছু লুটপাট করে নিয়ে যায় । ডাকাত দল আমার দুই ছেলেসহ আমার ঘর থেকে ১০ লাখ ৩০ হাজার টাকা, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটে নেয়। এছাড়াও বেশ কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়।

 

 তিনি আরও জানান, আমার জমির দলিল, মামলার কাগজপত্রও ওরা নিয়ে যায়। যাওয়ার সময় ওঁরা আমাদের সবাইকে জামাকাপড় দিয়ে হাত-পা বেঁধে হুমকি দিয়ে বাড়ি ত্যাগ করে। 

 

ভুক্তভোগী আফাজ উদ্দিন মন্ডলের পুত্রবধূ মাহমুদা আক্তার বলেন, প্রতিদিনের ন্যায় আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে ঘরের দরজার বিকট শব্দে ঘুম ভেঙে যায়। কে কে জিজ্ঞেস করতেই উত্তর দেয় আমরা ডাকাত। কোন শব্দ করলে সবাইকে মেরে ফেলবো। এই বলে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের সবকিছু তছনছ করে খোঁজা খোজি করে ঘরে থাকা নগদ ৩ লাখ ৩০ টাকার টাকা ৭ ভরি স্বর্ণ ও তিনটি মোবাইল ফোন লুটপাট করে নেয়। যাবার সময় স্বামীসহ সবার হাতপা বেঁধে চলে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।

মন্তব্য (০)





image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

১

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

২

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

image

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

৩

নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

image

তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী...

৪

বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

image

আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

৫

নিজস্ব ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ...

  • company_logo