ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে ধর্ষককে গণপিটুনির জেরে গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।
বুধবার সাড়ে ৫ টায় ভাসানচর ইউনিয়নের মধ্যচর বিদ্যুৎ অফিসের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করে জানান, মধ্যচর গ্রামের যুবলীগ নেতা ও বিতর্কিত সাবেক এমপি নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে নারীদের উত্ত্যক্ত করে আসছে। কেউ প্রতিবাদ করলে তিনি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করতেন।
মানববন্ধনে বক্তারা আলমগীরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এতে ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসারসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)