• সমগ্র বাংলা

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত এক, আহত দুই

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় হাফিজুর ইসলাম (২৫) নামে এক ইজিবাইকের যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলার শালবাহান রোড মাঝিপাড়া সংলগ্ন ডাহুক সেতু এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ দুইজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা সুত্রে জানা যায় , হাফিজুর তেঁতুলিয়া থেকে ইজিবাইকে করে নিজ বাড়িতে ফিরছিলেন। ডাহুক সেতু এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে গিয়ে সজোরে আঘাত করে এবং দুমড়ে-মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই হাফিজুর মারা যান। এ সময় আহত হন ইজিবাইক চালকসহ আরও দুইজন।

এ বিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক দুটি ও ইজিবাইকটি জব্দ করেছে পুলিশ। নিহতের ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo