প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামে ষষ্ঠ শ্রেণীর এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে এবং চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম জানান, মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের ১৩ বছর বয়সী (স্থানীয় একটি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী) এক শিশুকে মুখে গামছা বেঁধে গুনাইগাছা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. শাহিন হোসেন (৩৫) তার ছোট ভাই সেলিম হোসেনের ঘরে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় চাটমোহর থানায় বুধবার (২৩ জুলাই) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধিত-০৩) ৯ এর (১) ধারায় একটি মামলা রেকর্ড (নং ১১) করা হয়েছে। ধর্ষনের শিকার ওই শিশুকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন , ধর্ষক শাহীনকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)