• সমগ্র বাংলা

ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির দাবী পাবনা চেম্বারের নব-নির্বাচিত কমিটির’

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নব-নির্বাচিত সভাপতি মোঃ ফোরকান রজো বিশ্বাস বাদশা বলছেন, ব্যবসায়ীরাই এ দেশের চালিকা শক্তি। সুষ্ঠু ব্যবসার মাধ্যমে দেশ ও জাতীর উন্নয়ন সম্ভব। দেশকে উন্নত করতে চাইলে ব্যবসায়ীদের জন্য রাষ্ট্রের নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের  উন্নয়নে কাজ করতে পারলে এই সোনার দেশ আবার ঘুরে দাড়াবে ইনশাল্লাহ।

বুধবার (২৩ জুলাই) দুপুরে চেম্বার মিলনায়তনে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও পাবনার সর্বস্তরের ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় সভাপতির ভাষণে নব-নির্বাচিত সভাপতি মোঃ ফোরকান রেজা বিশ্বাস বাদশা এ কথা বলেন।

পাবনা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম ও পরিচালক এবিএম ফজলুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, চেম্বারের সহ-সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম রাশেদ, পরিচালক মোহাম্মদ হারুন-অর রশিদ, পরিচালক শেখ রতন, পরিচালক ইমরুল হাসান রন্টি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আওকাত হোসেন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর বিমান দুর্ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধ জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এ ছাড়া আহতদের সুস্থতা কামনা করা হয়। পরে নব-নির্বাচিত সকল পরিচালককে ফুল দিয়ে বরণ করেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন ব্যবসায়ীরা যাতে স্বাচ্ছন্দে ব্যবসা পরিচালনা করতে পারে সেই জন্য পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কাজ করবে। সকল ব্যবসায়ীদের কে সৎ ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানান বক্তারা।

এ ছাড়া আরও নব-নির্বাচিত পরিচালকরা হলেন, মো. রবিউল ইসলাম রবি, মোঃ গোলাম রব্বানী কামনা, এ কে এম মুসা, আলহাজ মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল হোসনে, এইচ এম রেজাউন, মোঃ তাজউদ্দীন মিলন, মোঃ জাহিদ হোসেন জামিম, মাহমুদ হাসান জাহাঙ্গীর, মোঃ ইমরুল হাসান রন্টি, মোঃ অলিউল ইসলাম, মোঃ হারুন অর রশিদ লাইজু, মোঃ সাইফুল আলম লিটন, মোঃ ইফতখোর আলম মুন্না, মোঃ কুতুব উদ্দনি শেখ সুইট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা মবিল এর ব্যবস্থাপনা পরচিালক আফজাল হোসনে রাজা, এর্সোট স্পশোলাইজড হাসপাতালের পরিচালক মোঃ জালাল উদ্দীন, ব্যবসায়ী হাজী বাবলু, মের্সাস সাইদ রাইস মিলের ব্যবস্থাপনা পরচিালক শাহাদাৎ হোসনে ডাবলুসহ পাবনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠন এর নেতার্কমীবৃন্দ।

 

মন্তব্য (০)





image

থানা থেকে লুট হওয়া শর্টগান পাওয়া গেল পুকুরে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধর...

image

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...

image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

  • company_logo