• আন্তর্জাতিক

১০ লাখ ডলারের বিনিময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দিলো সৌদি আরব

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ১০ বছর ধরে মৃত্যুদণ্ডের ছায়ায় কাটছিল প্রবাসজীবন। প্রতিদিনই অপেক্ষা করতেন শেষ পরিণতির। অবশেষে কেনিয়ার সরকারের কূটনৈতিক তৎপরতা ও একটি ইসলামিক দাতব্য সংস্থার সহযোগিতায় প্রাণে বেঁচে গেলেন সৌদিপ্রবাসী স্টেফেন আব্দুলকারিম মুনাইখো। সৌদিতে কর্মরত অবস্থায় সহকর্মী হত্যার দায়ে তার বিরুদ্ধে মৃত্যুপরোয়ানা জারি হয়েছিল। অবশেষে ইয়েমেনি ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ ডলার দেওয়ার পর তার সাজা মওকুফ করা হয়।

স্টেফেন আব্দুলকারিম মুনাইখো নামে এ ব্যক্তি সৌদিতে কাজ করতেন। ২০১১ সালে তিনি তার এক ইয়েমনি সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেন। প্রথমে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলেও সৌদির সর্বোচ্চ আদালত তাকে ২০১৪ সালে মৃত্যুদণ্ড দেয়। এরপর থেকে তিনি দণ্ড কার্যকরের প্রহর গুণছিলেন। তবে কেনিয়ার সরকারের হস্তক্ষেপে এটি কয়েকবার পিছিয়ে দেওয়া হয়।

সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেনি ওই ব্যক্তির পরিবারকে ১০ লাখ ডলার জরিমানা দিয়ে এই ব্যক্তি মৃত্যুদণ্ড থেকে বেঁচেছেন। মুক্তি পাওযার পর তিনি ওমরাহ পালন করেছেন। তিনি কবে কেনিয়ায় ফিরে যাবেন সেটি নিশ্চিত নয়। 

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo