• রাজনীতি

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জামায়াতের আমিরের

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যেদিকেই তাকাই, কেবল অপরাধ আর দুর্নীতি চোখে পড়ে। পুরো দেশ নিকষ কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে।এই অন্ধকার আমরা আলোর পথে ফিরিয়ে আনব, ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন।”

তিনি আরও বলেন, “আমরা কালো পর্দা ছিঁড়ে সৎ ও ন্যায়ের পথের দিশা দেখাতে বদ্ধপরিকর। দেশ ও জাতির প্রতি আমাদের দায়িত্ব অনেক। তা পালনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক শোকসভায় এসে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেখানে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। কোথাও আমাদের লোকেরা ঘুষ হাতে তুলে নেবে না, আর ঘুষের জন্য হাত বাড়ালে তার হাত অবশ করে দেওয়া হবে।

শফিকুর রহমান আরও বলেন, যে দিকে তাকাই, শুধু অপরাধ আর অপরাধই দেখতে পাই। নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে সারা দেশ। এসব কালো পর্দা আমরা ছিঁড়ে খানখান করে ফেলব। এমন তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন।

এর আগে ঢাকায় জামায়াতের সমাবেশে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যাওয়া রংপুর মহানগর জামায়াতের রোকন শাহ আলমের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য রংপুরে আসেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার গঠনের সুযোগ পেলে দলের কেউ সরকারি প্লট নেবে না, বিনা শুল্কের গাড়িও ব্যবহার করবে না। আমরা আগে নিজেদের ঘর সামলাব, তারপর বাহির সামলাব। এক দেশে দুই আইন চলবে না। আমরা যদি না নিই, কাউকেও নিতে দেব না।

তিনি আরও বলেন, আমরা গর্জন করব সংসদের ভেতরে, গর্জন করব রাজপথে, আর তা আপনাদের সঙ্গে নিয়ে। যারা রাজনীতিতে আসবেন, তাদের বলব, দয়া করে ভিক্ষুক, চোর বা লুটেরা মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না। রাজপথের মানসিকতা নিয়ে আসবেন। মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না। এটি জঘন্য অপরাধ। যারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছেন, তাদের বলব, ভিক্ষা অনেক বেশি সম্মানজনক।

অভিজাত শ্রেণির জন্য জামায়াতের লড়াই নয় জানিয়ে জামায়াতের এ শীর্ষনেতা বলেন, অভিজাত শ্রেণির জন্য লড়াই করব না। অভিজাত শ্রেণির জন্য লড়াই আমার করা লাগবে না কারণ ওরা ওদের স্বার্থ খুব ভালো বোঝে। আমরা লড়াই করব খেটে-খাওয়া কৃষক ভাইয়ের জন্য, শ্রমিক ভাই-বোনদের জন্য, চা বাগানের শ্রমিকদের জন্য,পরিচ্ছন্নতা কর্মী যাদের আমরা অবহেলা করি তাদের সম্মান ফিরিয়ে আনার জন্য। আমাদের লড়াই হবে বাংলাদেশের মানুষের সম্পদ পাহারা দেওয়ার।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জামায়াতের রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, ও সহকারি অঞ্চল পরিচালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর দিনাজপুর অঞ্চল এবং কেন্দ্রীয় সেক্রেটারি বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক  ইউনিয়ন মোহাম্মদ আবুল হাসেম বাদল,ছাত্রশিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা ও জেলা সভাপতি ফিরোজ মাহমুদসহ  অন্যান্য জেলা ও মহানগর জামায়াত নেতাকমীরা ।

মন্তব্য (০)





image

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ ম...

১

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় স...

image

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়া...

২

নিউজ ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদ...

image

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নে...

৩

নিউজ ডেস্কঃ মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জ...

image

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

৪

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু

৫

নিজস্ব ডেস্ক : কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজল...

  • company_logo