• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় ৩ ফার্মেসি মালিককে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করার অপরাধে তিন ফার্মেসি মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে চাটমোহর পৌর সদরের হাসপাতাল গেট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে চাটমোহর পৌর সদরের পুরাতন বাজারের হাসপাতাল গেট এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ  করার অপরাধে মেসার্স হাজী ফার্মেসীর মালিক জিয়াউর রহমানকে ১০ হাজার টাকা, মানতাসা ফার্মেসীর মালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা ও সরদার ড্রার্গের মালিক ইয়াসিন আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় ঔষধ প্রশাসনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক কে এম মুহসীনিন মাহবুব, পাবনা জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান উপস্থিত ছিলেন। 

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, মেয়াদ উত্তীর্ণ ওষধ ফার্মেসিতে সংরক্ষণ করার অপরাধে ৩ ঔষধ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo