• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ  প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং বিশেষ সম্পদ। তাদের জীবনকে আরও সহজ ও গতিশীল করতে  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। ২১শে জুলাই সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তত্ত্বাবধানে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জ উপজেলার ৯ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৭টি হুইলচেয়ার ও ২টি ট্রাই সাইকেল বিতরণ করেছে।

হুইলচেয়ার ও ২টি ট্রাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হাসান কিবরিয়া, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা তমালিকা চক্রবর্তী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হাসান কিবরিয়ার বিতরণ অনুষ্ঠানে বলেন, "প্রতিবন্ধীরা আমাদের সমাজের সুবর্ণ নাগরিক। তাদের চলার পথ যেন কোনোভাবেই রুদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখা আমাদের সকলের দায়িত্ব। সরকারের পক্ষ থেকে তাদের চলাচলের স্বাধীনতাকে আরও গতিশীল ও বেগবান করার এই প্রচেষ্টা তারই অংশ। আমরা বিশ্বাস করি, এই হুইলচেয়ার ও ট্রাই সাইকেলগুলো তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে এবং সমাজে তাদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ্য করে তোলা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে আমরা সর্বদা সচেষ্ট থাকব।"

তিনি আরো বলেন, "প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদান আমাদের সামাজিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের এই উদ্যোগ তাদের জীবনকে আরও স্বাবলম্বী করতে সাহায্য করবে। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের আরও কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে সমাজের প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি তার অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত না হন।"

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo