• লিড নিউজ
  • রাজনীতি

ক্রিকেটে প্রিয় খেলোয়াড় কে, নিজেই জানালেন মির্জা ফখরুল

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলা দেখার ফাঁকে তিনি কথা বলেছেন একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে।

এদিন নিজের প্রিয় ক্রিকেটার নিয়ে বলতে গিয়ে মুশফিকুর রহিমের নাম জানান তিনি। এ ছাড়া সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক সাকিব আল হাসানের প্রসঙ্গ টানেন। মির্জা ফখরুলকে জিজ্ঞেস করেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে সাকিব আল হাসান আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ইতিবাচক বার্তাই দিয়েছেন। 

মির্জা ফখরুল বলেন, সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। আর সে তখন ক্রিকেটে থাকবে কিনা তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।
পরে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয় তার প্রিয় ক্রিকেটার কে? টিভি স্ক্রিনে যাদের দেখে থাকেন তাদের মধ্যে। জবাবে তিনি বলেন, আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম।

এদিন অবশ্য খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। সঙ্গে ছিল তার পুত্র সন্তান মায়ান।

এদিকে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৯ বছর পর টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। সফরকারীদের দেয়া ১১১ রানের লক্ষ্য ২৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় লিটন দাসের দল। 

 

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo