ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের কানাইপুরে সড়ক দুর্ঘটনায় জব্দ করে রাখা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুর হাইওয়ে থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুনের এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি পুলিশ।
কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী সালাউদ্দিন জানান, গত ৬ জুন জেলার মধুখালীতে বাসটিতে সড়ক দুর্ঘটনা ঘটে। সেসময় আরএসএফ নামের যাত্রাবাহী বাসটি উদ্ধার করে কানাইপুর হাইওয়ে থানার পাশে জব্দ করে রাখা হয়। শনিবার দিবাগত রাতে বাসটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে জানানো হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বাসের ভিতরের সম্পুর্ন অংশ পুড়ে যায়।
জেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, বাসে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলো গিয়ে আধাঘণ্টার আগুন নেভায় তারা।
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...
বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...
নিজস্ব ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ...

মন্তব্য (০)