• সমগ্র বাংলা

উলিপুরে মস‌জি‌দে নামাজ পড়‌তে গি‌য়ে রেলিং ভেঙে মুসল্লির মৃত‌্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে মস‌জি‌দে নামাজ পড়‌তে গি‌য়ে রেলিং ভেঙে আলহাজ্ব আব্দুল মমিন (৬৫) নামের এক মুসল্লির মৃত‌্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার(১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা গ্রামে।

‎‎নিহ‌তের স্বজন‌ ও প্রত্যক্ষদর্শী সূ‌ত্রে জানা গে‌ছে, ওই গ্রামের হাজি রহিম উদ্দিনের ছেলে আলহাজ্ব আব্দুল মমিন প্রতিদিনের মতো মাগবিরের নামাজ পড়তে আপুয়ারখাতা জামে মসজিদে যায়। এসময় মসজিদের দরজার উপরে থাকা রেলিং ভেঙে মাথায় পড়ে মে‌ঝে‌তে লুটিয়ে পড়েন আব্দুল মমিন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে মসজিদের অন্যান্য মুসল্লিরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 

‎‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

১

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

২

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

image

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

৩

নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

image

তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী...

৪

বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

image

আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

৫

নিজস্ব ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ...

  • company_logo