• সমগ্র বাংলা

চাটমোহরে ডি এ জয়েন উদ্দিন স্কুল পরিদর্শনে মাউসির মহাপরিচালক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের অন্যতম মাধ্যমিক স্তরের শিক্ষায়তন ডি এ জয়েন উদ্দিন স্কুলের পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউসি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।

শনিবার (১৯ জুলাই) বেলা ৩টায় সরকারি অফিস আদেশ অনুযায়ী তিনি স্কুল পরিদর্শন করেন। 

স্কুলের অবকাঠামো, শিক্ষা কার্যক্রম পরিচালনা, গ্রন্থাগার, আইসিটি ল্যাব পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি স্কুলের সার্বিক খোঁজ খবর নেন এবং নীতিমালা অনযায়ী শর্ত পুরন হলে স্বীকৃতির ব্যাপারে পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।

স্কুল পরিদর্শনকালে মাউসি’র পরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ড. এ. কে. এম শফিউল আজম, রাজশাহী অঞ্চলের পরিচালক মো. আসাদুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম সাইফুল ইসলাম, (পিএসসি,এনডিসি), চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী, পাবনা জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শফিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. গোলাম মোস্তফা, চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশিদ আলম মিলন, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরকেএম আব্দুর রব মিঞা, ডিএ জয়েন উদ্দিন স্কুলের প্রধান শিক্ষক সন্ধ্যা কীরিটী, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুনসহ উপজেলার বিভিন্ন কলেজ,হাইস্কুলের প্রধান শিক্ষক,শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

১

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

২

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

image

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

৩

নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

image

তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী...

৪

বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

image

আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

৫

নিজস্ব ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ...

  • company_logo