• সমগ্র বাংলা

দিনাজপুরে কারাগারে কয়েদির মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের জেলা কারাগারে তিন মামলায় অন্তরিন শামসুল হক মন্ডল নামে একজন কয়েদি আজ বুধবার সকালে মারা গেছে। 

শামসুল হক মন্ডল (৪৭) রংপুরের পীরগঞ্জ উপজেলার বন্দরপাড়া গ্রামের মোকাম মন্ডলের ছেলে। 

জেল সুপার মোকাম্মেল হোসাইন জানান, গত বছরের ১৮ জুন থেকে তিন মামলায় দিনাজপুরের জেলা কারাগারে রয়েছে বন্ধী ছিল কয়েদি শামসুল হক মন্ডল। ৪০২ ধারায় তার ৫ বছরের সাজা ছিল। ওই মামলায় গত ২৬ জুন জামিনে মুক্তির আদেশ পেয়েছিল। কিন্তু দ্রুত বিচার আইনে আরেক মামলায় ২ বছরের সাজা কার্যকর থাকার পাশাপাশি আরেকটি মামলা বিচারাধীন ছিল তার বিরুদ্ধে৷ একারনে তাকে কারাগার থেকে ছাড় পায়নি সে।

আজ বুধবার ভোরে ফজরের নামাজের সময় সে হঠাৎ অসুস্হ হয়ে পড়ে৷ তাকে তাৎক্ষণিক কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে জেনারেল হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৬টার দিকে তাকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক।  ময়না তদন্ত শেষে লাশ গ্রহন করতে পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo