• লিড নিউজ
  • রাজনীতি

এবার গভীর রাতে চরমোনাই দরবারে নাহিদ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা বর্তমানে বরিশাল বিভাগে রয়েছেন। এরই অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে এনসিপির নেতারা পরিদর্শন করেছেন চরমোনাই দরবার শরীফ।

মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়ত উল্লাহ।

জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় প্রতিনিধিদল রাতে বরিশালের চরমোনাই দরবার শরীফে যাওয়ার পর তাদেরকে স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

পরে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। 

শেষে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়ত উল্লাহ বলেন, এনসিপির শীর্ষ নেতারা রাতে চরমোনাই পীরের বাড়িতে যান। তারা সেখানে রাতের খাবার খেয়ে নগরীতে ফিরে গেছেন।

 

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo