• সমগ্র বাংলা

দিনাজপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের  ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ শোক র‍্যালী আলোচনাসভা এবং দোয়ার মাহফিলের মধ্য দিয়ে দিনাজপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ ১৪ জুলাই সোমবার অর্ধ দিবস ব্যাপি কর্মসূচিতে পার্টির পরলোকগত নেতাকে স্মরন করেন তারা। 

কালিতলাস্হ দলীয় কার্যালয় থেকে শোক র‍্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। এসময় প্লাকার্ড ফ্যাস্টুন সহ পার্টির নির্বাচনী প্রতিক লাঙ্গন বহন করেন তারা।

আত্বার মাগফেরাত কামনায় এর আগে সকাল থেকে দলীয় কার্যালয়ে কোরআন খানি এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও দুঃস্হদের মাঝে খাবার বিতরন করেন তারা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন, লাইছুর রহমান লাবলৃ, মোতাল্লেব, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, তথ্য ও গবেষনা সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, পৌর কমিটির সাধারন সম্পাদক সোয়েব, যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বাবু, স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির আহবায়ক শফিক আহমেদ, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বাবু সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলন, যুগ্ম সদস্য সচিব আসলাম , ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিহাল আহমেদ, ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ কমিটি সভাপতি মাকবুল এবং দাইনুর কমিটির সাধারন সম্পাদক আজাদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

১

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

২

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

image

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

৩

নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

image

তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী...

৪

বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

image

আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

৫

নিজস্ব ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ...

  • company_logo