• সমগ্র বাংলা

নীলফামারীতে ছাত্রদলের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ  গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যাস্ত, গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১২টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নীফামারী জেলা শাখার উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের নেতৃত্বে ও নীলফামারী সরকারি কলেজ, পৌর ও সদর উপজেলা শাখাসহ সকল উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের অংশ গ্রহণে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কাযালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স। জ্যেষ্ঠ সহসভাপতি আতিকুর রহমান নিশান, সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল, সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ ও নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রাজু পারভেজ, সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি প্রমূখ।

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্বেগ প্রকাশ করে বক্তরা বলেন, বর্তমান অন্তবর্তীকালন সরকারের নিষ্ক্রীয়তার কারণে গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যাস্ত গুপ্ত সংগঠন দেশের বিভিন্ন স্থানে একের পর এক মব সৃষ্টি করছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo