• সমগ্র বাংলা

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বক্তব্য দেওয়ায় চাটমোহরে বিএনপি নেতা রেজার বিরুদ্ধে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ইসলাম ধর্মকে অবমাননা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বক্তব্য দেওয়ায় পাবনার চাটমোহরে বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

চাটমোহর পৌর সদরের স্টার মোড় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহী মসজিদ মোড়ে এসে প্রতিবাদ সভা করে।

চাটমোহর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুলের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখুন, যুবদল নেতা আল আমিন তালুকদার, পৌর ছাত্রদলের সভাপতি শেখ রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, ছাত্রদল নেতা রাহুল প্রমুখ।

বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বক্তব্য দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতা রেজাউল করিমকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। একই সাথে তাকে তওবা করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সাথে বক্তারা আগামী সংসদ নির্বাচনে চাটমোহর থেকে বিএনপি’র প্রার্থী দেওয়ার জর দাবি জানান।

প্রসঙ্গত, গত ২ জুলাই পাবনা -৩ আসনের এমপি প্রার্থী হিসেবে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন পাওয়ায় কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের পক্ষে ছাত্রদলের উদ্যোগে চাটমোহরে আনন্দ মিছিল বের হয়। মিছিল শেষে স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে রেজাউল করিম ওরফে টাইগার বলেন, “যারা বিএনপি করেন অবশ্যই তাদের সেজদা করতে হবে তার (তুহিনের) পায়ে ” এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে ফুসে ওঠে চাটমোহরের মানুষ।

মন্তব্য (০)





image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

১

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

২

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

image

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

৩

নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

image

তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী...

৪

বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

image

আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

৫

নিজস্ব ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ...

  • company_logo