• রাজনীতি

এ সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না: মহাসচিব-জাপা

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না।তিনি বলেন, এননিপির সাথে এই সরকারের ওতপ্রোত সম্পর্কে আছে এবং এনসিপির সাজানো প্রশাসনের ছকে দেশ গোছানো হয়েছে। ফলে নির্বাচনে এনসিপিকে একাধিক সুবিধা দেয়ার চেষ্টা করা হবে।

রোববার(১৩জুলাই) সন্ধায় রংপুর নগরীর সেনপাড়ায় দি স্কাই ভিউ জাতীয় পাটির চেয়ারম্যানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।এসময় জাপা মহাসচিব বলেন, সরকার মব তন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মবের কারনে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নষ্ট হচ্ছে। একইসাথে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারায় নিবন্ধিত দল গুলো রাজনৈতিক মিটিং মিছিল করতে পারছেনা বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন জাতীয় পার্টি মানুষকে নিরাপত্তা ও সুশাসন দিতে পারবে। বাংলাদেশে ২২ লাখ নতুন চাকরি হারিয়ে গেছে।২৮ লাখ লোক হতদরিদ্র হয়েছে। জাতীয় পার্টি এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা দিবে। জাতীয় পার্টি কিভাবে মানুষ কর্মক্ষন হবে এবং চাকরি পাবে ও নিরাপদে থাকবে সেই ব্যবস্থা নিশ্চিত করবে।

মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আরো বলেন, বিগত দিনেও কিছু সিনিয়র নেতা ও প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির সঙ্গে বেইমানি করে। এ কারণেই জাতীয় পার্টি ৭ বার ভাঙছে। কিন্তু তৃণমূল নেতাকর্মীরা সব সময় জাতীয় পার্টির সঙ্গেই ছিল। তারা কখনোই জাতীয় পার্টির মূল স্রোতের বাইরে যাননি।

তিনি আরো বলেন, ১৪ থেকে ২৪ আমরা স্বাভাবিক গণতন্ত্র বলতে পারিনি। এই অস্বাভাবিক গণতন্ত্রে আমরা যে ভোটের ফলাফল করেছি তা টু রিফলেকশন না। আমরা অস্বীকার করি না আমাদেরও সিদ্ধান্তের কিছু ভুল ছিল। আমরা জনগণের হত্যাকাণ্ডে কখনো সায় দেইনি। কোন লাগ স্কেল দুর্নীতি করিনি। আমাদের কারো বিরুদ্ধে বড় কোন দুর্নীতির অভিযোগ নেই। কোন চাঁদাবাজিও আমরা করি নাই। সঠিক রাজনীতি জনগণের সামনে তুলে ধরব।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাতীয় পার্টির রংপুর মহানগর শাখার সভাপতি সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ জেলা ও মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo