• সমগ্র বাংলা

যশোরের শার্শায় পূর্ব শত্রতার জেরে গৃহবধূকে পিটিয়ে যখম

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পূর্ব শত্রতার জেরে তিষা আক্তার রুমা (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে যখম করেছে প্রতিবেশিরা। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে শার্শা উপজেলার সীমান্তবর্তী দাদখালী গ্রামে। আহত গৃহবধূ ঐ গ্রামের মফিজুর রহমানের স্ত্রী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। জানা যায়, শার্শা উপজেলার সীমান্তবর্তী দাদখালী গ্রামে মফিজুর রহমানের প্রতিবেশি মানিখার হোসেন এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে রোববার দুপুরে বাড়ির পাশে কলের পানি যাওয়া নিয়ে দু’পক্ষের ঝগড়া শুরু হয়। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কাশেমের ছেলে মানিখার হোসেনসহ তার স্ত্রী তানজিলা বেগম এবং দুই ছেলে শামিম ও হৃদয় ছুটে এসে মফিজুর এবং তার স্ত্রী তিষা আক্তার রুমাকে বাশের লাঠি দিয়ে বেদম ভাবে মারপিঠ করে।

এসময় বাশের লাঠির আঘাতে রুমার মাথা ফেটে যায়। পওে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। আহত রুমার মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে। শার্শা থানা অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গস্খহণ করা হবে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo