• খেলাধুলা

সেপ্টেম্বরে এশিয়ার যে দেশের বিপক্ষে খেলবে হামজারা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ গত মাসেই জানা গিয়েছিল ইউরোপের কোনো দেশের সঙ্গে ম্যাচ খেলার জন্য চেষ্টা চালাচ্ছে বাফুফে। কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে তারা। তবে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে বাফুফে। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচ রয়েছে।

সোমবার (৭ জুলাই) বাফুফের একটি সূত্র জানিয়েছে, নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি আছে আরও চারটি ম্যাচ। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এবং নভেম্বরে ভারতের বিপক্ষে পরের ম্যাচগুলো খেলবে হামজারা। আগামী বছর শেষ ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।
বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের সাথে ড্র করে আশা জাগালেও ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপে বিদায়ের প্রহর গুনছে। বাকি সব ম্যাচ জিতলেই কেবল বাংলাদেশের সামনে ২০২৭ সালে সৌদি আররে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে খেলার সুযোগ বেঁচে থাকবে।

নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপের খেলার যোগ্যতা অর্জন করলেও পুরুষরা ধুঁকছেন মাঠে। ১৯৮০ সালে পুরুষ ফুটবল দল প্রথম ও শেষবার এশিয়ান কাপ খেলেছিল। তারপর ৪৫ বছর ধরে এশিয়ার সেরা মঞ্চে পা পড়েনি বাংলাদেশের ফুটবলারদের।

 

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo