• সমগ্র বাংলা

বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার বেলা তিনটার দিকে শহরের ওয়াপদা গেইট এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহতের নাম রাকিব হোসাইন মোস্তাকিম। তিনি জয়পুরহাটের ক্ষেতলালের হিমাদ্রিপাড়া এলাকার বাসিন্দা ও সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ৷ এছাড়াও তিনি জয়পুরহাট স্টুডেন্ট'স এসোসিয়েশন, বগুড়া (জেসাব) এর ক্রিড়া সম্পাদক ছিলেন৷ এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম। 

পুলিশের এই কর্মকর্তা জানান, তিনটার দিকে সান্তাহার থেকে বগুড়াগামী কমিউটার আপ ট্রেনের ধাক্কায় ওয়াপদা গেইট এলাকায় ঘটনাস্থলেই মোস্তাকিম মারা যান৷ এতে মোস্তাকিমের মোটরসাইকেল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সিসিটিভির ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল নিয়ে মোস্তাকিম রেল লাইন পার হতে যাচ্ছিলেন। এমন সময় অসচেতনভাবে ট্রেনের লাইনের কাছাকাছি মোস্তাকিম মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে যায়। তবে মোস্তাকিমের পেছনে থাকা আরেক যুবক মোটরসাইকেল থামানোর সাথে সাথেই নেমে নিরাপদ দুরত্বে চলে যাওয়ায় তার কোন ক্ষতি হয়নি। 

এসআই শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

বিরলে হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে জমিতে কৃষি  ক...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের গবেষণা প্র...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বি...

image

‎কূটনৈতিক উদ্যোগে বেনজীরকে ফেরানোর চেষ্টা চলছে: স্বরাষ্ট্...

নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহম...

image

থানা থেকে লুট হওয়া শর্টগান পাওয়া গেল পুকুরে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধর...

image

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...

  • company_logo