• সমগ্র বাংলা

ফরিদপুরের সালথায় পানির অভাবে পাট নিয়ে সঙ্কটে চাষিরা, স্লুইচগেইট খুলে দেওয়ার দাবী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় শুরু হয়েছে সোনালী আঁশ পাট কাটা। খালে-বিলে ও মাঠে পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে সঙ্কটে পড়েছে চাষিরা। রাস্তার খাদে ও পুকুরে মাটি দিয়ে পাট জাগ দেওয়া শুরু হলেও আঁশের মান তেমন ভালো হচ্ছে না। এছাড়াও পাট কেটে কুমার নদে নিয়ে যাচ্ছে অনেকেই। পাটচাষিদের দাবী ফরিদপুর চুনারুঘাট স্লুইচগেইট খুলে দিলে পানি পাবে তারা। 

চাষিরা পাটের ভালো ফলনের আশা করলেও পাট জাগ দেওয়ার জন্য খাল-বিলে পর্যাপ্ত পানি না থাকায় চিন্তিত হয়ে পড়েছে। আবার পাটের মান ভালো না হলে ন্যায্যমুল্যের চিন্তা তো আছেই।

চাষিদের দাবি, পাটের ন্যায্য দাম নিয়ে তারা উদ্বিগ্ন। বীজ, জৈব ও রাসায়নিক সার, কীটনাশক এবং শ্রমিকদের মজুরির মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। তারা সরকারের কাছে বীজ, সার ও কীটনাশকের দাম কমানোর সহ ফরিদপুর স্লুইচগেইট খুলে দেওয়ার দাবী জানিয়েছেন সালথার চাষিরা। 

তরুন পাটচাষি নয়ন কান্ত জানান, আমাদের আটঘর ইউনিয়নের মাঠে-ঘাটে কোথাও পানি নেই। পাট কেটে জাগ দিতে অনেক কষ্ট হচ্ছে। ফরিদপুর স্লুইচগেটের অপরপাশে পানি বাড়ছে, তাই স্লুইচগেট খুলে দিলে আমরা পানি পেতাম।

পাট চাষি জয়নাল হোসেন জানান, খালে-বিলে, নদী-নালায়, পুকুরে পানি নেই; পাট জাগ দেবো কোথায়? ভালো পানি না হলে পাটের রং ভালো হবে না। আমাদের দাবি, পানির জন্য যেন স্লুইচগেইট খুলে দেওয়া হয়। 

উপজেলার আরেক পাট চাষি  লোকমান মোল্যা জানান, বৃষ্টিতে পাটের খেতে ছিলছিলে পানি হয়েছে, এতে পাটের গোড়া নষ্ট হয়ে গেছে। খেতে বেশি পানি হলে পাটের গোড়া পঁচন ধরতো না। খেতের পাট খেতেই জাগ দেওয়া যেত। এখন নছিমন ও ভ্যানে করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, পাট জাগ দিতে। পানির অভাবে পাটের কালার খারাপ হচ্ছে, দামও কম পাবো। সব মিলিয়ে চিন্তায় আছি।

ফরিদপুর সালথা উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার জানান, এবছর সালথায় ১৪ হাজার ১০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। অতি বৃষ্টির কারণে পাট ক্ষেতে পানি জমে পাটের গোড়া পচন ধরেছে। এখন যারা পাট কাটবে তাদের ফলন ভালো হবে। 

তিনি আরো জানান, পানি না থাকায় পাট পঁচনে সমস্যা হচ্ছে পাট চাষিদের, এতে পাটের কালার খারাপ হতে পারে। ফরিদপুরের স্লুইচগেইট যাতে খুলে দেয়, সেজন্য আমরা চেষ্টা করছি।

মন্তব্য (০)





image

বিরলে হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে জমিতে কৃষি  ক...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের গবেষণা প্র...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বি...

image

‎কূটনৈতিক উদ্যোগে বেনজীরকে ফেরানোর চেষ্টা চলছে: স্বরাষ্ট্...

নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহম...

image

থানা থেকে লুট হওয়া শর্টগান পাওয়া গেল পুকুরে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধর...

image

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...

  • company_logo