ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের বৈরচুনা সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশী পুশ করেছে ভারতীয় বিএসএফ বাহিনী। আজ শনিবার ভোরে তাদেরকে আটক করে পীরগঞ্জ থানায় তুলে দিয়েছেন তারা।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের কর্মকর্তারা প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের বৈরচুনা বিওপি দায়িত্বপূর্ণ এলকার মধ্যে সীমান্ত পিলার ৩৩৬/৬-এস বিএসএফ বাহিনী ৬ জনকে আজ ভোরে বাংলাদেশে পুশ করেছে। এদের মধ্য ২জন পুরুষ, ২ জন মহিলা এবং ২ জন শিশু রয়েছে। পরে তাদেরকে আটক করা হয়েছে। একটকুতরা দুইটি পরিবারের সদস্য।
আটককৃতদের মধ্যে সজীব হোসেন (৩০) নড়াইলের কালিয়া উপজেলার কালডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। হাবিবুরের বৌমা স্ত্রী খাদিজা খাতুন (২৮) ৮ বছর বয়সি নাতি ইয়ানুর ইসলাম, ১ বছর বয়সি নাতনি সাদিয়া খাতুন এবং একই এলাকার সাতবাড়ীয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ইকরাম মোল্লা (৩১) মেয়ে কহিনুর বেগম (২৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিজিবিকে জানিয়েছে, কাজের সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতের মুম্বাই গিয়েছিল তারা।
আটকের পর আত্বীয় স্বজনসহ বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই শেষে তাদেরকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আজ বিএসএফের সাথে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছেন বিজিবির সংশ্লিষ্টরা।
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...
বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

মন্তব্য (০)