• খেলাধুলা

বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই আজ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ প্রথম ওয়ানডের দুঃস্বপ্ন ভুলে যাওয়াই শ্রেয়। কিন্তু চাইলেই কি পাঁচ রানে সাত উইকেট হারানোর দুঃস্মৃতি ভোলা যায়? অকল্পনীয় এই ব্যাটিং ধস নিয়ে জল্পনা থেমে নেই। প্রথম ম্যাচে ৭৭ রানের হার পোড়াচ্ছে। এরই মধ্যে কোচ ফিল সিমন্স গেছেন ইংল্যান্ডে। আজকের ম্যাচে তাকে পাওয়া যাবে না। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বেলা ৩টায় দ্বিতীয় ওয়ানডে শুরু হবে।

বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। হারলে এক ম্যাচ হাতে রেখে স্বাগতিকরা সিরিজ নিজেদের করে নেবে। প্রথম ওয়ানডেতে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় মোস্তাফিজুর রহমানকে। কাল অনুশীলনে মোস্তাফিজকে পুরোটা সময় পাওয়া যায়নি। হালকা চোট পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইমলাম। পেস আক্রমণে তাসকিন আহমেদ ও তানজিম হাসান আজও নেতৃত্ব দেবেন। মোস্তাফিজ খেলতে না পারলে তার জায়গায় হাসান মাহমুদকে দেখা যেতে পারে। আগের ম্যাচে অভিষিক্ত তানভীর ভালো বোলিং করলেও আজ তার একাদশে জায়গা পাওয়া কঠিন। পেটের পীড়ার জন্য আগের ম্যাচে খেলতে না পারা লেগ-স্পিনার রিশাদ হোসেন এখন সুস্থ।

বাংলাদেশের ভয় সব সময় ব্যাটিং নিয়ে। দায়িত্বশীল ব্যাটিংয়ে জোর দিতে বলেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজছেন অধিনায়ক মিরাজও। ওপেনার তানজিদ হাসান বলেন, ‘প্রথম ওয়ানডের পর আমাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। কোচ আমাদের কিছু পরামর্শ দিয়েছেন। গত ম্যাচে আমরা যেভাবে ধসে পড়েছি, সেখানে একটাই বার্তা, এরকম উইকেটে যারা থিতু হবে তাদের ম্যাচ শেষ করে আসতে হবে। কারণ, উইকেটে গিয়েই নতুন ব্যাটারদের জন্য ব্যাট করা কঠিন। ওদের ভালোমানের স্পিনার আছে। উইকেটে সেট হওয়া ব্যাটারদের দায়িত্ব হবে ইনিংস লম্বা করা। হাসারাঙ্গার বিপক্ষে বাঁ-হাতি ব্যাটারদের বেশি খেলা উচিত। কারণ, বাঁ-হাতিদের বিপক্ষে সে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে না। এরকম আলোচনা হয়েছে, যেটা এই ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করব আমরা।’

এদিকে শ্রীলংকার কোচ সনথ জয়সুরিয়া বাংলাদেশের নতুনদের পাশে থাকতে বললেন। জানালেন, বাংলাদেশের বিপক্ষে তাদের জিততে হলে সেরা খেলাটাই খেলতে হবে। 

তিনি বলেন, ‘যে কোনো দলের সঙ্গেই এটা (ব্যাটিং ধস) হতে পারে। শ্রীলংকার সঙ্গেও হতে পারে। যদি টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক নতুনদের ভরসা দেয়, সেটাই মূল বিষয়। তাদের চাপে ফেলা যাবে না। তাদের ওপর ভরসা রাখলে তারা ভালো করবে। এটা অবশ্যই সহজ কাজ নয়। কিন্তু নতুনদের ওপর ভরসা রাখতে হবে।’

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo