ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রতিকূলতা ও চরম আর্থিক সংকটকে পেছনে ফেলে এবারে ৪৪তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে (দর্শন বিভাগ) সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকার চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর জিগাপাড়া গ্রামের আব্দুস সামাদের মেধাবী সন্তান আল-আমিন ইসলাম।
শৈশব থেকেই দারিদ্র্য ছিল আল-আমিন ইসলামের নিত্যসঙ্গী। পরিবারে অভাব-অনটনের মধ্যেও থেমে থাকেননি তিনি। পড়াশোনার প্রতি ছিল তার অগাধ আগ্রহ ও অধ্যবসায়। নিজের পড়ালেখার খরচ জোগাতে টিউশনি করেছেন, কখনো কখনো কৃষিকাজেও সহযোগিতা করে পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
আল-আমিন ইসলাম ২০১১ সালে এসএসসি চরনেওয়াজী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে পাস করেন। পরে রাজিবপুর ডিগ্রি কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করেন। এরপর ঢাকায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে ভর্তি হন। লেখাপড়ার পাশাপাশি সে ২০২৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিয়ে চাকরি পান। বর্তমানে স্বীকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তবে শিক্ষকতা জীবনের পাশাপাশি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি চালিয়ে যান আল-আমিন। আত্মপ্রত্যয়, নিরলস পরিশ্রম ও আত্মবিশ্বাসের কারণেই আজ এই অবস্থানে পৌঁছেছেন আল-আমিন এই সাফল্য অর্জন করায় এলাকায় হাজারো তরুণের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
আল-আমিন ইসলাম বলেন, জীবনে বড় কিছু পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। আমি বিশ্বাস করি, দারিদ্র্য কোনো বাধা নয়, যদি মনের ইচ্ছা আর কঠোর পরিশ্রম থাকে তাহলে সাফল্য অর্জন করা খুবেই সহজ। আমি শিক্ষার্থীদেরকে বলবে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশের মানুষের জন্য কাজ করতে পারি।
স্থানীয় মো.আলামিন মিয়া (৫০), সজিব হোসেন (৪০) বলেন, এই সাফল্য শুধু আল-আমিনের ব্যক্তিগত অর্জন নয় বরং এটি রাজিবপুরসহ কুড়িগ্রাম জেলার জন্য গর্বের বিষয়। প্রতিকূলতার মাঝেও যারা স্বপ্ন দেখে এবং তা পূরণে অটুট থাকে, আল-আমিন ইসলাম তাদেরই প্রতিচ্ছবি।
আল-আমিনের বাবা আব্দুস সামাদ বলেন, আজ আমি খুবেই খুশি আমার ছেলে বিসিএসে চাকরি হয়েছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।
নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...
নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...
নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...
রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

মন্তব্য (০)