• সমগ্র বাংলা

দোহারে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে চালকের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মোজাফ্ধসঢ়;ফর হোসেন রানা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার দুবলি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের খোরশেদ মৃধার ছেলে ও পেশায় অটোরিকশাচালক ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোজাফ্ধসঢ়;ফর বিকেলে তার অটোরিকশা নিয়ে বাড়িতে ফিরে চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎসংযোগ দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন।

পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী বলেন, বিষয়টি আমি এখনও অবগত না। আমি সেখানে পুলিশ পাঠানোর ব্যবস্থা করছি।

মন্তব্য (০)





image

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার

১

নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...

image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

২

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

৩

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

image

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

৪

নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

image

তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী...

৫

বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

  • company_logo