• সমগ্র বাংলা

উলিপুরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ওবায়দুল ইসলাম(৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম কাস্তপাড়ায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎‎নিহত ওবায়দুল দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার এলাকার সাবেক অধ্যক্ষ আফজাল হোসেনের ছেলে। তিনি দুর্গাপুর কামাল খামার ফা‌জিল ডিগ্রি মাদরাসার ল্যাব অ্যাসিস্ট্যান্ট(কম্পিউটার অপারেটর) পদে কর্মরত ছিলেন।

‎‎নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওবায়দুল বাড়ি থেকে নিজেই মোটরসাইকেল চালিয়ে উলিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উলিপুর থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎‎মঙ্গলবার(১ জুলাই) সকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo