• সমগ্র বাংলা

বগুড়া টিএমএসএসে ক্বিরাত, হামদ্-নাত ও ইসলামী সংগীত প্রতিযোগীতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমি ও টিএমএসএস বিনোদন জগৎ এর সহযোগিতায় ক্বিরাত, হামদ্-নাত ও ইসলামী সংগীত প্রতিযোগীতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বিনোদন জগতের তৌফিকুল আলম টিপু মঞ্চে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ভবিষ্যতেও এই ইতিবাচক ধারা অব্যাহত রাখতে হবে যেখানে প্রতিযোগিতায় আরো কিছু ক্যাটাগরি যেমন চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতাও যুক্ত করা যেতে পারে। এসময় তিনি অনুষ্ঠানে বৃদ্ধাশ্রম এর বাস্তব জীবন তুলে ধরে শিক্ষার্থীদের দলীয় অংশগ্রহণে প্রদর্শিত নাটিকার ভূয়সী প্রশংসার পাশাপাশি ইসলামী সঙ্গীত চর্চায় শিক্ষার্থীদের দক্ষতার প্রশংসা করেন।

টিএমএসএস পরিচালনা পর্ষদ এর উপদেষ্টা আয়শা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ও টিএমএসএস এর উপদেষ্টা মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান। এসময় আয়োজনে উপস্থিত ছিলেন বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি.এম আলী হায়দার, টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গুলনাহার পারভিন, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মোঃ মতিউর রহমান, পুন্ড্র বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন টিএমএসএস ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমি এর অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, টিএমএসএস আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাসুদুর রহমান, প্রভাষক মোহাম্মদ মোস্তাকিম হোসাইন, উদ্যোক্তা জাকিউল ইসলাম জাকিরসহ টিএমএসএস এর উপদেষ্টাগণ, কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রতিযোগিতার বগুড়ার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত ক্বিরাত প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ আল মুফতাখির নাফি, দ্বিতীয় স্থান অধিকার করেন আবদুল্লাহ আল নাঈম, তৃতীয় স্থান অধিকার করেন এহসানুল হক জুনাইদ এবং হামদ্-নাত ও ইসলামী সংগীত প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন আবদুল্লাহ আল মাহী , দ্বিতীয় স্থান অধিকার করেন মাফরুহা বিনতে মামুন, তৃতীয় স্থান অধিকার করেন উম্মে সুমাইয়াতুল অথৈ। টিএমএসএস এর পক্ষ থেকে বিজয়ীদের পুরষ্কার হিসেবে ১ম পুরস্কার পাওয়ার টিলার, ২য় পুরস্কার রিপার ও ৩য় পুরস্কার ফ্রিজ প্রদান করা হয়।

এছাড়াও প্রতিযোগিতায় ৪র্থ থেকে ১৩তম স্থান অর্জনকারিসহ সমস্ত প্রতিযোগীদের প্রাইজমানি, সনদপত্র, আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ পরবর্তী দেশের প্রখ্যাত ইসলামী সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক, প্রফেসর ড. মাহফুজুর রহমান আহমদ, বিশিষ্ট গীতিকার ও সুরকার মাসুদ রানাসহ আমন্ত্রিত অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo