• সমগ্র বাংলা

অল ব্রডকাস্টারস কমিউনিটি-এবিসির এক বছর পূর্তি উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টারস কমিউনিটি- এবিসির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার রাজধানীর গুলশান ক্লাবে এই আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়।  সংগঠনের মহাসচিব দেবাশীষ রঞ্জন সরকারের পিতার মৃত্যু ও সংবাদ উপস্থাপিকা তরীর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও অফিসিয়াল ওয়েবসাইট উন্মুক্ত করা হয়।

এবিসির সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরির সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির ডা: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিএনপি'র ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির সাবেক ফুটবলার আমিনুল হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনসিপি নেতৃবৃন্দ, জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার,  সিআইডির অ্যাডিশনাল ডিআইজি ইকরামুল হাবিব, জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান উপস্থাপক ও জাতীয় দৈনিক ঐশী বাংলা সম্পাদক সুফি মহিউদ্দিন খান ফারুকী সহ অন্যান্যরা।

এসময় দেশের বিভিন্ন টেলিভিশন ও রেডিওতে কর্মরত সংবাদ, অনুষ্ঠান, খেলাধুলা, বাণিজ্য ও টকশোর উপস্থাপকরা উপস্থিত ছিলেন। পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo