• খেলাধুলা

বিশ্বকাপ নিয়ে নেইমারকে যে বার্তা দিলেন কার্লো আনচেলত্তি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমান জুনিয়র। কার্লো আনচেলত্তির অধীনে দুটি ম্যাচ খেললেও সেখানে ছিলেন না তিনি। তবে আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনার মধ্যেই রয়েছেন এই তারকা ফুটবলার। তাই নেইমারকে প্রস্তুতি নেওয়া বার্তা দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার আমাদের জন্য বিশ্বকাপ পরিকল্পনায় খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার হাতে এখনো সময় আছে, সে যেন নিজেকে ভালোভাবে প্রস্তুত করে।

বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন ৩৩ বছর বয়সী নেইমার। যেখানে এই সপ্তাহেই নিজের চুক্তি বছরের শেষ পর্যন্ত নবায়ন করেছেন তিনি। তবে ইনজুরির কারণে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। গত পাঁচ মাসে মাঠে নেমেছেন মাত্র ১২ বার, গোল করেছেন ৩টি।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) হয়েও জাতীয় দলের বাইরে থাকা নেইমার কি আর একবার নিজের সেরা রূপে ফিরতে পারবেন? এমন প্রশ্ন তুলছে বিশ্লেষকরা। তাই বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে এখন থেকেই শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুতি নিতে হবে নেইমারকে।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo