ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধিঃ মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে, টাঙ্গাইলের গোপালপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা গ্রামের
দিঘলআটা বিলে ও আশেপাশের বিভিন্ন বিল থেকে ১৫০টি ১৫০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য সাত লক্ষাধিক টাকা।
(২৫শে) জুন, বুধবার বিকেলে মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা বিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তুহিন হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ডা. সৌরভ কুমার দে, উপজেলা পাট কর্মকর্তা মোঃ আব্দুল বাশার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ নাজমুল হক, মৎস্য অফিসের অফিস সহকারী মোঃ শরিফুর রহমান, এবং গোপালপুর থানার পুলিশ সদস্যরা।
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...
বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

মন্তব্য (০)