ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪৪ কোটি ২৭ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে দোহার
পৌরসভা। বুধবার (২৫জুন) দোহার পৌরসভা হলরুমে এ বাজেটঘোষণা করেন দোহার পৌরসভার প্রশাসক তানিয়া তাবাসসুম। বাজেটে নিজস্ব আয়ের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ১১ কোটি ১৩ লাখ ১৭ হাজার ৫৯৮ টাকা। এরমধ্যে কর বাবদ ৭ কোটি ৮৮ লাখ ৫ হাজার ৯৮ টাকা এবং পরোক্ষ কর বাবদ ৩ কোটি ২৫ লাখ ১২ হাজার ৫শত টাকা ধরা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দোহার পৌরসভার প্রকৌশলি, এম এম. এামুনুর রশিদ, ঢাকা জেলা যুবদলের সিনিয়ির সহ সভাপতি আবুল হাশেম, যুবদল নেতা মোশাররফ হোসেন, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, এডভোকেট আতিকুর রহমান সোগান, সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ, আগামীর সময়ের প্রতিনিধি সাইফুল ইসলাম, তানজিমইসলাম সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...
বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

মন্তব্য (০)