• সমগ্র বাংলা

নড়াইলে অজ্ঞাত কঙ্কাল, মাথার খুলি ও নারীর পোশাক উদ্ধার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা-কোলা এলাকার তিল ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় কঙ্কাল, মাথার খুলি, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কঙ্কালসহ মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার দুপুরে বয়রা গ্রামের বর্ষাচাষি সাখাওয়াত হোসেনসহ শ্রমিকরা তিল কাটতে গেলে ওই জমিতে কঙ্কাল, মাথার খুলি, লম্বা চুল, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক (সালোয়ার ও কামিজ) দেখতে পান। জমির বিভিন্ন অংশে অঙ্গ-প্রত্যঙ্গগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। বিষয়টি লোহাগড়া পুলিশকে জানালে তারা এসে তা উদ্ধার করে। লম্বা চুল ও নারীর পোশাক দেখে পুলিশসহ গ্রামবাসীদের ধারণা, এটি কোনো নারীর মরদেহ। তবে কতদিন আগে তিল ক্ষেতে কে বা কারা এই মরদেহ বা কঙ্কাল ফেলে গেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।  

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর মরদেহ। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo