• সমগ্র বাংলা

রাণীনগরে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে এবারের বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য বিষয় “তামাক কোম্পানির ক’টকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এর উপর বিস্তর আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কে এইচ এম ইফতেখারুল আলম খাঁন অংকুর।

এসময় তামাক কোম্পানির আকর্ষনীয় ক’ট কৌশল সম্পর্কে নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি আশেপাশের সকলকে সচেতন করার প্রতি তাগিদ প্রদান করা হয়। সরকারের আইনকে শ্রদ্ধা করে মরণ ঘাতক তামাক গ্রহণ থেকে সবাইকে বিরত থাকার প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সভার কমিটির সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।  

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo