• স্বাস্থ্য

রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে সোলার প্যানেল স্থাপন

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে সােলার প্যানেল স্থাপন করা হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন সোলার প্যানেল উদ্বােধন করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার এবং উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ। 

রৌমারী হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বিদ্যুত না থাকার কারণে ভোগান্তিতে পড়তে হতো। বিদ্যুত না থাকার কারন সঠিক ভাবে চিকিৎসা সেবা দিতে সমস্যা হতো। ঝড়, বৃষ্টির কারণে বিভিন্ন সময় র্দীঘ সময় বিদ্যুত বিচ্ছিন্ন থাকতে হতো রৌমারীবাসীকে। এই সমস্যা থেকে উত্তরনের জন্য রৌমারী উপজেলা প্রশাসন এর সার্বিক সহযাগীতায় এই হাইব্রিড সােলার সিস্টেম স্থাপন করা হয়। কম্পিউটার, ফ্যান,লাইট ও ইসিজি সহ জরুরী সকল কাজ নিরবিচ্ছিন ভাবে করা যাবে এখন রৌমারী হাসপাতালে।এখন রৌমারী হাসপাতালের দীর্ঘদিন এর বিদ্যুত সমস্যা সমাধান হবে এবং চিকিৎসা সেবার উন্নতি হবে। উক্ত উদ্যোগ কে স্বাগত জানিয়েছে রৌমারীবাসী।

এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার ও উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, রৌমারী হাসপাতালের আবাসিক মেডিকল অফিসার নবীরুল ইসলাম, প্রধান সহকারি আনোয়ারুল ইসলাম সহ প্রমূখ। 

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রাকৃতিক শক্তিকে কাজ লাগিয়ে স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার সময় উপযোগী সিন্ধান্ত। বিদ্যুৎ সঙ্কটে স্বাস্থ্যসবা বিঘিন্ন হওয়ার ঝুঁকি কমাবে। ফল দীর্ঘ সময় বিদ্যুত সমস্যা হলেও স্বাস্থ্যসেবা সচল থাকবে এখন আমাদের।

রৌমারী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুস সামাদ বলেন, এই সােলার সিস্টেম এর মাধ্যম আমাদের হাসপাতাল ২৪ঘণ্টা নিরবিছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা যাবে। যার ফলে এখন রাতের জরুরি সেবা, প্রসূতি সেবা এবং ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সোলার সিস্টেম।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo