• লিড নিউজ
  • স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯৫

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে এ রোগে আক্রান্ত হয়ে আরও ৩৯৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫০ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪ জন রয়েছেন।

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৯৩ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২২ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী। চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২০ হাজার ৭৪৪ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo