• শিক্ষা

বাকৃবির ২৩ জন শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রী অনুমোদন

  • শিক্ষা

ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সিন্ডিকেটের ৩২৮তম সভায় গৃহীত ০২ নং সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৩ জন ডিগ্রী অর্জনকারী শিক্ষার্থীকে পিএইচডি ডিগ্রী প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

রবিবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম। 

তিনি বলেন, গত ১৮ মে অনুষ্ঠিত ওই সিন্ডিকেট সভায় ২৩ জন শিক্ষার্থীকে পিএইচডি ডিগ্রী প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং গত ২৮ মে লাইব্রেরীর ছাড়পত্র থাকায় তাদেরকে ডক্টর অব ফিলোসোফি (পিএইচডি) ডিগ্রীর অর্জনের ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক । 

পিএইচডি ডিগ্রীপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মোহাম্মদ হাবিবুর রহমান (মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ), মো. আফজাল হোসেন(কৃষিতত্ত্ব), মো. সালাহউদ্দিন কায়সার(কৃষিতত্ত্ব), মোহাম্মদ আশিকুর রহমান (কৃষিতত্ত্ব), জনাব সুবর্না কুন্ডু (কৃষিতত্ত্ব), শাহ্ শানজিদা নাসরীন (মৃত্তিকা বিজ্ঞান), মোহাম্মদ ইলিয়াস হোসেন (মৃত্তিকা বিজ্ঞান), মো. সফিনুর রহমান (মৃত্তিকা বিজ্ঞান), মুহাম্মদ মোস্তফা কামাল (কীটতত্ত্ব), মো. ফারুক বিন হোসেন (উদ্যানতত্ত্ব), রূম্পা সরকার (উদ্যানতত্ত্ব), মো. খায়রুল ইসলাম (ফসল উদ্ভিদ বিজ্ঞান), মো. শহীদুল ইসলাম (কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন), মোহাম্মদ শামছুর রহমান খান (কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন), লাকী পারভীন (কৃষি সম্প্রসারণ শিক্ষা), শেখ মো. ফজলে রাব্বি (এনভায়রনমেন্টাল সায়েন্স), মাশরুফা তানজীন (পশু পুষ্টি), মো. মনিরুজ্জামান (ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স), মো. মোশাররফ হোসেন (একোয়াকালচার), জান্নাতুল ফেরদৌস (ফিশারিজ ম্যানেজমেন্ট), সজীবুল হাসান (ফিজিওলজি), মোহাম্মদ নাসির (কৃষিতত্ত্ব), গাজী মোস্তফা কবির উদ্দীন(কৃষি অর্থনীতি)।

 

 

মন্তব্য (০)





image

‎সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...

image

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্র সাময়িক বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...

image

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, যুক্ত হচ্ছে ৮টি ...

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...

image

বৃহস্পতিবার ক্লাস শেষে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিনের...

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...

image

বেরোবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’এক্সপো,শিক্ষার্থ...

রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

  • company_logo