• সমগ্র বাংলা

কালীগঞ্জ অভিভাবকদের সাথে শিক্ষকদের মত বিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজা রাজেন্দ্র নারায়ণ (আরআরএন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম. নুরুল ইসলাম আল মোশাররফ ইবনে কাদির।

সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইকবাল হোসেন, ইংরেজি শিক্ষক জোবাইদুর রহমান এবং বিজ্ঞান শিক্ষক মোহাম্মদ নেছারুল হক খান, সাংবাদিক রফিক সরকার।

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ের নানা সমস্যা, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, নিয়ম-শৃঙ্খলা এবং পাঠদানের মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত পাঠ গ্রহণ, শৃঙ্খলা রক্ষা এবং আসন্ন পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্যে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।

সভায় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিতি ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo