ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের দেওভোগের হাকিম প্লাজা মার্কেটের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ব্যবসায়ী জমির আলী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের তৃতীয় তলায় একটি গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, হাকিম প্লাজা মার্কেটে আগুনের খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)