• সমগ্র বাংলা

পাবর্তীপুরে পুকুরের গভীর পানিতে তলিয়ে প্রাণ গেল ২জন মাদ্রাসা ছাত্রীর

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পাবর্তীপুরে উপজেলা চত্তরের পুকুরে গোসলের সময় গভীর পানিতে তলিয়ে ২জন মাদ্রাসা ছাত্রীর প্রাণহানি ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রাণহানির ওই ঘটনা ঘটেছে।

পাবর্তীপুর মডেল থানার উপ পরিদর্শক দ্বীনেশ চন্দ্র বর্মন জানান, মাদ্রসায় ক্লাশ শেষে বাড়ীতে ফিরে পাড়াপড়সি অন্যান্য শিশুদের সাথে উপজেলা চত্তরের পুকুরের গোসল করছিল মুশফিকা আক্তার মিম এবং আছিয়া মোবাশ্বিরা নামে আরো দুই শিশু।কিন্তু তারা সাতার না জানায় গভীর পানিতে তলিয়ে মারা গেছে । 

মুশফিকা আক্তার মিম (৯) উপজেলা চত্তর সংলগ্ন হুগলিপাড়ার মোশাররফ হোসেনের মেয়ে। সে মাদ্রসার ২য় শ্রেণির ছাত্রী। আছিয়া মোবাশ্বিরা (৭) একই মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্রী।

থানার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, দুই শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফন কাফনে ময়না তদন্ত ছাড়াই অভিভাবকের কাছে লাশ তুলে দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo