• সমগ্র বাংলা

যশোরের শার্শায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। নিহত পথচারী হবিবর রহমান হবি (৭০) উপজেলার টেংরা গ্রামের মৃত হোসেন মোড়লের ছেলে। ঘটনাস্থলের পাশের বাড়ির গৃহবধু ও প্রতক্ষদর্শী বিউটি বেগম  জানান, নাভারণ থেকে ছেড়ে আসা বাগআঁচড়া অভিমুখে একটি মাহেন্দ্রযোগে সোমবার দুপুর ১টার সময় নিহত হবি কুচেমোড়া নামক স্থানে নেমে পথ পারাপারের সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি লোকাল বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। এসময় বাসটি  দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের পাশের চায়ের দোকানদার জাকির হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানার এসআই ইউসুফ শেখ জানান, দুর্ঘটনার সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর রক্ত পড়ে থাকা ছাড়া আর কোন আলামত পাওয়া যায়নি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে দেখি নিহতের লাশ পড়ে আছে। তবে বাসটি দ্রুত পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানায়। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo