• সমগ্র বাংলা

বরুড়ায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে শিয়ালের মাংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আড্ডা বাজারে শামীম হোসেন (২৮) নামের এক ব্যক্তি শিয়ালের মাংস বিক্রি করেন। শনিবার (৩১ মার্চ) দুপুরে  উপজেলার আড্ডা বাজারে ক্যাম্পাসার স্টাইলে ডেকে ডেকে শিয়ালের মাংসের নানা উপকারিতার কথা উল্লেখ করে প্রতি কেজি ২০০০ টাকা দরে বিক্রি করেন।

শিয়ালের মাংস বিক্রেতা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাজারের ব্রিজে  শিয়ালটি জবাই করে নিজেরাই। জবাই করার পর এই বাজারে নিয়ে আসলে ২ কেজির মত বিক্রি করতে পারে। বাকী মাংস পাশের বাগমারা বাজারে নিয়ে যায়। 

নাম প্রকাশে অনিচ্ছুক মাংস ক্রয় করা ব্যক্তিরা জানান, মাংস বিক্রেতারা বলেছিলেন বাত-ব্যথা কিংবা কঠিন রোগের প্রতিষেধক হিসেবে শিয়ালের মাংস রান্না করে খাওয়ার বিকল্প নেই। এ সব ক্ষেত্রে শিয়ালের মাংসই অব্যর্থ ওষুধ। তাদের এসব কথা বিশ্বাস করে মাংস ক্রয় করেন তারা।

স্থানীয় ব্যবসায়ীকরা জানান, এখানে প্রায়ই শিয়ালের মাংস বিক্রি করা হয়। বিক্রেতা নির্দিষ্ট থাকেনা। একেক সময় একেক জন এসে বিক্রি করছে।

আড্ডা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাদল বলেন, ইউপি অফিস বাজারের সাথেই। কিন্তু কখনোই আমার চোখে পড়েনি শিয়ালের মাংস বিক্রি করছে। আমার কাছেও কেউ কোনদিন অভিযোগ করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয়  অপরাধ। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo