• সমগ্র বাংলা

শিল্পাঞ্চলে গ্যাস সংকটের সত্যতা মিলেছে, দ্রুত সমাধানের আশ্বাস বিদ্যুৎ উপদেষ্টার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর প্রতিনিধি): গাজীপুরের কালিয়াকৈরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাস সংকটের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ফাওজুল করিম খান। শুক্রবার (৩১ মে) সকাল ১১টায় কালিয়াকৈরের শিল্প-কারখানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, "শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সরবরাহে ঘাটতি রয়েছে, যা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এ সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করছি, শনিবার (১ জুন) সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।"

উপদেষ্টা আরও জানান, দেশে বিপুলসংখ্যক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে, যা শিগগিরই বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিতাস গ্যাসের যেসব কর্মকর্তা-কর্মচারী এসব অনিয়মে জড়িত রয়েছেন, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ফাওজুল করিম খান এদিন গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও চন্দ্রা এলাকার বেশ কয়েকটি শিল্প-কারখানা—বিশেষ করে তাওয়াল ট্রেক্স কারখানা—পরিদর্শন করেন এবং সরেজমিনে গ্যাস সংকটের বাস্তব প্রভাব পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসচাপ কমে যাওয়ায় তৈরি পোশাক, সুতা উৎপাদনসহ বিভিন্ন শিল্প-কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।সম্প্রতি গ্যাসচাপ আরও কমে যাওয়ায় অনেক কারখানায় উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে শিল্প উদ্যোক্তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন, যার নেতিবাচক প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়ছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo