• সমগ্র বাংলা

চাটমোহরে বড়াল নদীর পাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের মন্ডলপাড়া বড়াল নদীর পাড় থেকে পাঁচ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল সাতটার দিকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুটি হলো গুনাইগাছা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের কমল মন্ডলের ৫ মাস বয়সি মেয়ে সোহাগী মন্ডল। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। 

নিহত সোহাগের পিতা কমল মন্ডল সিএনআইকে জানান, সকাল ছয়টার দিকে তার স্ত্রী শ্রাবন্তী মন্ডল শিশু সোহাগীকে বিছানায় ঘুমিয়ে রেখে বাইরে খড় আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মেয়ে তার বিছানায় নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির অদূরে বড়াল নদের পাড়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। কমল মন্ডল দাবি করেন তার মেয়েকে ঘরে থেকে কেউ নিয়ে গিয়ে হত্যা করে নদীর পাড়ে ফেলে রেখেছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম সিএনআইকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক তদন্ত কাজ শুরু করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo