• সমগ্র বাংলা

পাবনায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়ায় পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের ছোট নওগাঁ এলাকার কাজিরহাট-কাশিনাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জাতসাখিনী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলম হোসেনের ছেলে মো. মুন হোসেন (২২) এবং সন্ন্যাসী বাধা এলাকার আবুল কাশেমের ছেলে সৌরভ (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই যুবক মোটরসাইকেলযোগে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে নগরবাড়িতে যাচ্ছিলেন। ছোট নওগাঁ গ্রাম এলাকায় পৌঁছালে নগরবাড়ি থেকে কাজিরহাটগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলচালক মুন ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেল আরোহী সৌরভের ডান পা ভেঙে যায়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। কারও পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে খতিয়ে দেখা হবে। তবে ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক ও ট্রাক জব্দ করা সম্ভব হয়নি।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo