• সমগ্র বাংলা

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পাবর্তীপুর ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহি দুইজন শ্রমিক এবং বিরলে ট্রাক্টর চাপায় একজন স্কুল ছাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২ জন। আজ বুধবার পৃথক স্হানে নিহত হয়েছে তারা।

পাবর্তীপুরে নিহত দুজনের মধ্যে রবিউল ইসলাম (২৫) পার্বতীপুরের জগন্নাথপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে এবং সুজিত চন্দ্র দাস (২৪)। একই উপজেলার রাজনগর গ্রামের সুশান্ত দাসের ছেলে।  তারা নীলফামারীর সৈয়দপুরে উত্তরা ইপিজেডের সি ওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেডে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলো।

পার্বতীপুর মডেল থানার আব্দুল্লাহ আল মামুন জানান, মোটর সাইকেলে চড়ে কর্মস্থলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সুজিত এবং রবিউল। দুইজনের লাশ ময়না তদন্তে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে বিরলের কাঞ্চনঘাট এলাকায় সকাল ১১টার দিকে ট্রাক্টর চাপায় ৮ম শ্রেণির একজন ছাত্রী নিহত এবং আরো ২জন আহত হয়েছে।চাচার সঙ্গে মোটর সাইকেলে চড়ে স্কুল যাবার সময় দুর্ঘটনার কবলে পড়ে হতাহত হয়েছে তারা।

নিহত স্কুল ছাত্রী মোহনা আক্তার শাম্মী (১৪) বিরলের বিজোড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে। 

বিরল থানার ডিউটি অফিসার জানান,  চাচা হবিবর রহমানের মোটর সাইকেলে চড়ে স্হানীয় রঘুনাথ উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল মোহনা আক্তার শাম্মী। সে ৮ম শ্রেণির ছাত্রী। একই মোটর সাইকেলে যাচ্ছিল ১০ম শ্রেণির ছাত্রী প্রতিবেশী ঋতু আক্তার।  দুর্ঘটনায় আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোহনা আক্তার শাম্মীকে মৃত বলে ঘোষনা করেন জরুরী বিভাগের চিকিৎসক।  আহত ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo