ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্তে গ্রামবাসীর বাধায় পুশ ইনের চেষ্টা ব্যর্থ, বাংলাদেশিদের ছয়টি গরু নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। হাত-পা বেঁধে যুবককে সীমান্তে ফেলে রাখা হয়েছে ।
সোমবার দুপুরে পাটগ্রাম সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৮১৮ নম্বর প্রধান পিলারের ৩ ও ৪ নম্বর উপপিলারের এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পাটগ্রাম উপজেলার রহমানপুরের জিমনাল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিকেলে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীরা বাঁধা দিলে পিছু হটে বিএসএফ। এ ঘটনার সময় মোবাইল ফোনে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি গ্রামবাসীদের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে রাইফেল দিয়ে গুলি করতে উদ্যত হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীটির এক জওয়ান। পুশ ইনে ব্যর্থ হয়ে ওই যুবককে পরে হাত-পা বেঁধে কাঁটাতারের এপাড়ে ভারতীয় অংশে রেখে চলে যায় তারা।
স্থানীয়দের অভিযোগ, পুশ ইনে বাঁধা পেয়ে ফিরে যাওয়ার সময় মাঠ থেকে বাংলাদেশিদের ছয়টি গরু নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষীরা।
এ ঘটনার পর সীমান্তে সতর্ক অবস্থানের পাশাপাশি বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চালাচ্ছে বিজিবি।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

মন্তব্য (০)